আপডেট : ১২ October ২০১৯
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ (২১) হত্যার ঘটনায় আরেক অভিযুক্তকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শ্যামনগর উপজেলার ইছাপুর গ্রাম থেকে শামীম বিল্লাহ (২১) নামের ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। শামীম আমিনুর রহমানের ছেলে এবং বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শ্যামনগর থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে। তাকে ঢাকা নেয়া হচ্ছে। বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে (২১) রবিবার রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের সিঁড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে বুয়েটের মেডিকেল কর্মকর্তা ডা. মো. মাসুক এলাহি তাকে মৃত ঘোষণা করেন। এর আগে আবরারকে হলের ২০১১ নম্বর কক্ষে নিয়ে মারধর করেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ ঘটনায় আবরারের বাবা বরকতউল্লাহ সোমবার সন্ধ্যায় চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মঙ্গলবার মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা শাখায় স্থানান্তর করা হয়। এখন পর্যন্ত ১৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১