বাংলাদেশের খবর

আপডেট : ১২ October ২০১৯

কলমাকান্দায় কবিরাজের অপচিকিৎসায় কিশোরীর হাতে পচন!


নেত্রকোণার কলমাকান্দায় এক কবিরাজের অপচিকিৎসায় এক কিশোরীর হাতে পচন ধরেছে !  এ ঘটনাটি ঘটেছে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের কালিহালা গ্রামে।

ওই গ্রামের সায়েদ আলী এর কন্যা ইভা আক্তার শাপলা (১৫) হাতে প্রায় ১৬ দিন আগে খোস পাচড়া দেখা দিলে স্থানীয় কবিরাজ মিজান মিয়ার কাছে যান তার পরিবার লোকজন। কবিরাজ মিজান কিশোরীর হাতে চিকিৎসা শুরু করার পর শাপলা'র ওই  হাতে পচন ধরে।প্রায় ১৬ দিন  চিকিৎসার থাকার পর অবস্থা অবনতি হলে শাপলাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

শাপলা'র খালা রিনা বেগম জানান, ১৬ দিন আগে বিছা (এক ধরনের বিষাক্ত পোকা) লাগে। এরপর থেকে স্থানীয় মিজান কবিরাজ চিকিৎসা করেছে। শাপলার ওই হাতে পচন ধরেছে। হাতে পোকা হয়ে গেছে। প্রচণ্ড যন্ত্রণায় শুক্রবার রাতে হাসপাতালে নিয়ে এসেছি। কিন্তু চিকিৎসকরা দেখে তাকে জরুরী ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেন। কিন্তু টাকার অভাবে যেতে পারছি না। টাকা জোগাড় করে শনিবার ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যাব।

গ্রাম্য কবিরাজ মিজানের বাড়ি একই উপজেলার রংছাতী ইউনিয়নের পুলিয়া রাজনগর গ্রামে। তবে ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশেক উল্লাহ খান জানান, শাপলা'র হাত পচন ধরেছে। আমরা সাধ্যমতো প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। প্রয়োজনে তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১