বাংলাদেশের খবর

আপডেট : ১০ October ২০১৯

গলাচিপায় ইয়াবা-গাঁজাসহ নারীসহ আটক ৪


গলাচিপা পুলিশ প্রশাসন মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ নারীসহ চারজনকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। গতকাল বুধবার বিকাল থেকে রাত ২ টা পর্যন্ত গলাচিপা পৌরসভা ও বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার মোর্শেদ এর নেতৃত্বে তিনটি পৃথক পুলিশের এসআই মনির, সাইফুল, শাহাদাত ও এএসআই নাঈম, মাসুদ পৃথক পৃথক এ অভিযান চালান।

আটক ব্যক্তিরা হলেন-  মো. ইউনুস (৩৫) ,হোসনেয়ারা (২৫) , সঞ্জয় পাল (৩০) ও  বাচ্চু তালুকদার (২৪)।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে গলাচিপা থানায় মাদক সংক্রান্ত দুটি মামলা করা হয়েছে। পরে অপরাধীদের আদালতে সোপর্দ করে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদকর্মীদের জানান, মাদক প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নিয়ে দায়িত্ব পালন করবে এবং এই অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১