আপডেট : ১০ October ২০১৯
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. নুরু কাজী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মোল্লার পাড়া গ্রামের মাদার কাজীর ছেলে। জানা যায়, বুধবার বিকেলে দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা আজিজুল মন্ডলের সাথে ব্যাক্তিগত বিরোধের জের ধরে নুরু কাজী নামের ওই যুবক দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামলীলীগ কার্যালয়ে হামলা চালায়। এসময় হামলাকারী কার্যালয়ের চেয়ার ও ছবি ভাঙচুর করে চলে যায়। দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ হোসেন মন্ডল জানান, মাদকাসক্ত যুবক নুরু কাজী দলীয় কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে। গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ঘটনার পর হামলাকারী নুরু কাজীকে গ্রেফতার করা হয়ছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ মামলা দায়ের করেনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১