আপডেট : ০৬ October ২০১৯
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে ধর্মীয় সম্প্রীতি এতোটাই ভাল অবস্থানে আছে যে, এটা পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্তমূলক অবস্থানের মধ্যে রয়েছে। আমরা হিন্দু-মুসলমান সকলে মিলে ধর্মীয় অনুষ্ঠান পালন করছি। সুন্দরভাবে সব কিছুই পালিত হবে। আজ রোববার গোপালগঞ্জ শহরের সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ীতে দুর্গাপূজা পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইনশৃংখলা পরিস্থিতি সুন্দর রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, দুর্গাপূজা উপলক্ষে দেশের আইনশৃংখলা পরিস্থিতি সুন্দর রয়েছে। ধর্ম যার যার উৎসব সবার। উৎসব সকলের এ কথা মনে রেখে দুর্গাপূজা সুন্দরভাবে পালিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পরে কেন্দ্রীয় কালীবাড়ীর অফিস কক্ষে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মো. রুহুল আমিন, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি ডা. অসিত কুমার মল্লিক, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল আলম বদরসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এরপরে দুপুরে প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহযোগীতা প্রদান করেন। এ বছর গোপালগঞ্জে ১ হাজার ২০২টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১