বাংলাদেশের খবর

আপডেট : ০৬ October ২০১৯

সম্রাটকে সঙ্গে নিয়ে তার কার্যালয়ে অভিযানে র‍্যাব


ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কার্যালয়ে অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ রোববার দুপুর ১টা ৩৮ মিনিটে সম্রাটকে সঙ্গে তার কার্যালয় অভিযানে যায় র্যা বের একটি দল। ভবনের কলাপসিবল গেটের তালা ভেঙে তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে।

র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান চলছে।

এর আগে, রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে সম্রাটকে তার সহযোগী আরমানসহ গ্রেপ্তার করা হয়।

ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ নানা অভিযোগের কারণে যুবলীগ নেতা সম্রাটের নাম উঠে আসে। ওই অভিযানে যুবলীগ, কৃষক লীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতা র্যা ব-পুলিশের হাতে গ্রেপ্তার হন। কিন্তু সম্রাট ছিলেন ধরাছোঁয়ার বাইরে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১