বাংলাদেশের খবর

আপডেট : ০৪ October ২০১৯

তুচ্ছ ঘটনার জেরে রিকশাচালক খুন!

তুচ্ছ ঘটনার জেরে রিকশাচালক খুন! প্রতীকী ছবি


নেত্রকোনায় শিশুদের খেলা নিয়ে সংঘর্ষে মনজুরুল হক নামে এক রিকশা চালক খুন হয়েছেন।

আজ শুক্রবার সকাল ১১টায় সদর উপজেলার বড়ওয়ারী গ্রামে এই খুনের ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তি মেদনী ইউনিয়নের বড়ওয়ারী গ্রামের শুকুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বিকেলে বাড়ীর পাশে মনজুরুলের ছেলে সাথে প্রতিবেশি উছমান মিয়ার ছেলের খেলা নিয়ে ঝগড়া হয়। এরই জের ধরে মনজুরুলের বাড়িতে উছমান মিয়া তার লোকজন নিয়ে হামলা চালায়। এসময় তাকে একা পেয়ে কিল ঘুষি মারতে থাকলে সে দৌড়ে অন্য বাড়ীতে আশ্রয় নেয়। পরে সে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নেত্রকোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় কেউ আটক হয়নি। মামলার প্রস্তুতি চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১