বাংলাদেশের খবর

আপডেট : ০৩ October ২০১৯

গোপালগঞ্জে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৪ দোকানকে জরিমানা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা করে ভ্রাম্যমান আদালত প্রতিনিধির পাঠানো ছবি


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে নির্ধার্তি মূল্যের বাইরে পেঁয়াজ বিক্রির দায়ে ৪টি কাঁচা মালের দোকানদারকে ৯ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহম্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।

তিনি জানান, টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে অভিযান চালানো হয। এসময় পাইকারি বাজারে ৬০ থেকে ৬৫ টাকায় পেঁয়াজ বিক্রি করা হলেও খুচরা বাজারে ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৪টি কাচা মালের দাকানদারবে বিভিন্ন অর্থে মোট ৯ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়। এসময় মূল্য তালিকা টাঙ্গানোর জন্য নির্দেশনা দেয়া হয়।

এ অভিযানে জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেন, ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো: মোজাহারুল হক বাবলুসহ টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১