আপডেট : ০২ October ২০১৯
কুমিল্লা মডার্ন হাই স্কুলের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষকরা। বুধবার বেলা ১১টায় কুমিল্লা টাউনহলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্কুলটির শিক্ষকদের উপর বার বার হামলার পরিকল্পনাকারী ও হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবীতে বক্তারা বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করে বলেন, একটি কুচক্রি মহল স্কুলের সুনার নষ্ট করতে এবং শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে দিতে এ হামলা চালিয়েছে। তারা প্রশাসনের কাছে তাদের নিরাপত্তা দেওয়ার দাবী জানান। মানববন্ধনে স্কুল শিক্ষক ও শিক্ষিকারা বক্তব্য রাখেন। উল্লেখ্য, গেল ২৭ সেপ্টেম্বর শুক্রবার স্কুলের প্রভাতী শাখার সিনিয়র শিক্ষক মো. মনিরুল ইসলামের উপর নগরীর আশোকতলা মোড়ে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে তাকে আহত করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১