আপডেট : ৩০ September ২০১৯
লক্ষ্মীপুরে বিপুল পরিমান বোমা ও গুলিসহ যুবদল নেতা মাহফুজুর রহমান বুলেটকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২০টি হাত বোমা ও সর্টগানের ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার দক্ষিন হামছাদি ইউনিয়নের পালের হাট এলাকা থেকে আটক করা হয়। আটককৃত বুলেট ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় নুরুল আলমের ছেলে বলে স্থানীয়রা জানান। পুলিশ জানায়, অস্ত্র ও গুলিসহ মাহফুজুর রহমান লিটন তার নিজ বাড়ীতে অবস্থান করছেন এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। পরে তাকে হাত বোমা ও গুলিসহ আটক করে। সদর থানার এস আই আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১