বাংলাদেশের খবর

আপডেট : ৩০ September ২০১৯

কলমাকান্দায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন


নেত্রকোণার কলমাকান্দায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে  জাতীয় কন্যা শিশু দিবস  দিবস উদযাপন করা হয়েছে।

আজ সোমবার উপজেলা প্রশাসন ও নানা শ্রেণি-পেশার  নারী পুরুষের একটি র‍্যালি  উপজেলা পরিষদ কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে মহিলা বিষয়ক কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মিমের সঞ্চালনায় 'কন্যাশিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা'এই প্রতিপাদ্যে নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.আব্দুল খালেক. উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান (মিজান), মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহম্মেদ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সারোয়ার জাহান,  কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার ও প্রশিক্ষক তপন সরকার প্রমুখ ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১