বাংলাদেশের খবর

আপডেট : ২৯ September ২০১৯

কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত

হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার আয়োজনে কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত ছবি : বাংলাদেশের খবর


নানা কর্মসূচির মধ্যে দিয়ে কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।

আজ রোববার এ উপলক্ষে হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার আয়োজনে কুমিল্লা নগরীর টাউন হল মাঠের মুক্তমঞ্চে আলোচনা সভা ও একটি র‌্যালি বের করা হয়।

হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার। আরো অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কর্মকর্তা জেড এম মিজানুর রহমান,মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু,নারী নেত্রী পাপড়ী বসু,ডা.মল্লিকা বিশ্বাস ও রাজনীতিবিদ আনোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভায় হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১