বাংলাদেশের খবর

আপডেট : ২৮ September ২০১৯

গলাচিপায় ফলদ বৃক্ষ মেলা ও কৃষি প্রশিক্ষণ ভবন উদ্বোধন


'পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা ও  উপজেলার কৃষি নার্সারিতে দ্বিতল কৃষি প্রশিক্ষণ কেন্দ্র ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার সংসদ সদস্য এসএম শাহাজাদা।

গাছ একটি বৃহৎ এফ.ডি.আর তাই আগামী পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান  এস.এম শাহজাদা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ. লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু প্রমুখ।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মুখে ফলদ বৃক্ষ মেলায় ১২টি স্টল বিভিন্ন ফলদ গাছের চারা এবং নানাবিধ দেশীয় ফলের মেলায় প্রদর্শন করে। এছাড়া বিনামূল্যে অংশগ্রহণকারীদের মাঝে ফলদ বৃক্ষ চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা এ.আর.এম সাইফুল্লাহ দেশীয় বিভিন্ন ফলের গুণগত মান ও নানা মুখী পুষ্টির গুণাগুণ বিষয়ে বক্তব্য রাখেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১