বাংলাদেশের খবর

আপডেট : ২৮ September ২০১৯

বাসের ভেতরে কিশোর হেলপারের মরদেহ উদ্ধার

বাসের ভেতরে কিশোর হেলপারের নিথর দেহ ছবি: বাংলাদেশের খবর


কুড়িগ্রামে বাসের ভেতর থেকে এক কিশোর হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্কিং করা একটি বাসের ভেতর থেকে ওই বাসের হেলপার শিপনের (১৪) লাশ উদ্ধার হয়।

নিহত শিপন জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। বাসটি ভুরুঙ্গামারী উপজেলার অধিবাসী নুরু নামে সাবেক এক পুলিশ সদস্যের বলে জানিয়েছে কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকরা।

টার্মিনালের শ্রমিকরা আরও জানান, শিপন কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী রুটে শাহজালাল পরিবহন (জ ১১-০২৬৩) নামে একটি বাসের হেলপার হিসেবে কাজ করে। শুক্রবার ভুরুঙ্গামারী থেকে ফিরে রাতে সে বাসের ভেতরেই ঘুমিয়েছিল। সকালে তাকে বাসের অন্যান্য স্টাফরা ডাকতে গিয়ে তার নিথর দেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রাজু সরকার জানান, প্রাথমিকভাবে মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে আলামত দেখে মনে হচ্ছে হত্যাকাণ্ডটি পরিকল্পিত। যা ময়না তদন্তে  সঠিক তথ্য বেরিয়ে আসবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১