আপডেট : ২৮ September ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালীর আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ শনিবার সকাল ১১ টায় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্ত্বর থেকে এই আনন্দ র্যালী শুরু হয়। র্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতি জুয়েল রানা বলেন, বঙ্গবন্ধুু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের উচ্চ সোপানে পৌছে যাচ্ছে। তিনি দীর্ঘজীবি হোন। তাঁর জন্য জাবি ছাত্রলীগ সবসময় নিবেদিত ছিল ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। তাঁর দীর্ঘায়ু কামনা করে আমরা রীতিমধ্যে দোয়া মাহফিল আয়োজন করেছি। সমাবেশে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১