বাংলাদেশের খবর

আপডেট : ২৭ September ২০১৯

দৌলতদিয়ায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

দৌলতদিয়া পদ্মা নদীতে ভাসমান অজ্ঞাত মহিলার লাশ ছবি : বাংলাদেশের খবর


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অজ্ঞাত (৩৫) এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা খবর দিলে তারা এসে বিকেল ৩টার দিকে লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা লাশটি ৫নং ফেরিঘাটের পল্টুনের কাছে পদ্মা নদীতে ভাসতে দেখে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে বিকেল ৩টার দিকে লাশটি উদ্ধার করে গোয়ালন্দঘাট থানা পুলিশে হস্তান্তর করে। লাশটির মৃত্যুর প্রকৃত কারন জানা না গেলেও তার শরীরের মুখোমন্ডলে আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম জানান, লাশটি ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা ডায়েরী করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১