আপডেট : ২৭ September ২০১৯
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আওয়ামীলীগ জনগণের জন্য রাজনীতি করে। দেশের মানুষকে ভালো রাখার জন্য রাজনীতি করে। বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের সমস্যা বুঝেন। তিনি মানুষের অন্তর ও হ্নদয়ের স্পন্দন বুঝেন। তাই তিনি নিজের জন্য চিন্তা করে না শুধু দেশের জন্য চিন্তা করে। দেশের মানুষের জন্য কাজ করে। আজ শুক্রবার বিকালে নরসিংদীর মনোহরদী উপজেলার সল্লাবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধন ছাত্র পরিষদের আয়োজনে সংবর্ধনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বন্ধন ছাত্র পরিষদের সভাপতি বোরহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রিয়াশিষ রায়, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, পৌরসভার ৬ নং ওয়ার্ডের কমিশনার মাসুদ রানা, বন্ধন ছাত্র পরিষদের সাধারন সম্পাদক রাকিব হোসেনসহ প্রমুখ। অনুষ্ঠানে ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরষ্কার দেওয়া হয়। অনুষ্ঠানে জায়েদ বিন আমজাদকে সভাপতি ও তৌহিদুল ইসলাম নাদিমকে সাধারণ সম্পাদক করে বন্ধন ছাত্র পরিষদের নতুন কমিটি ঘোষণা করেন মন্ত্রী। এছাড়া মন্ত্রী বন্ধন ছাত্র পরিষদের লাইব্রেরীর জন্য ৫০ হাজার টাকার অনুদান ঘোষণা দেন। এর আগে সকালে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন রায়পুরা উপজেলার আদিয়াবাদে চট্ট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক ডিন ড. মনিরুজ্জামানের আদিয়াবাদ সাহিত্য ভবন ও ভাষাতত্ত্ব কেন্দ্র পরিদর্শন করেন।
তিনি আরো বলেন, বর্তমান যুবসমাজকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তাদেরকে সকল অন্যায় ও দুনীর্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তারা যেন পথ হারিয়ে না যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাদেরকে সংগঠনে যুক্ত করে সমাজের জন্য কাজ করতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১