আপডেট : ২৫ September ২০১৯
কুমিল্লায় আদালতে মামলার শুনানীর সময় মো:মকবুল হোসেন(৬০) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ৪নং আমলী আদালতে এই ঘটনা ঘটে। মো:মকবুল হোসেন(৬০) কুমিল্লার হোমনা উপজেলা সদরের দৌলতপুর গ্রামের আবদুল মজিদের ছেলে। নগরীর ছোটরা উকিল পাড়ায় তার বাসা। অ্যাভোকেট নাজমুল আলম চৌধুরী নোমান জানান,মকবুল হোসেন বিচারকের সামনে একটি মামলার শুনানী করছিলেন। এসময় তিনি মাথা ঘুরে আদালতের মেঝেতে পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার বাদ জোহর আদালত প্রাঙ্গণে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নিহতের স্ত্রী রিনা বেগম জানান,তার ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা ছিলো। তাদের চারটি ছেলে রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১