বাংলাদেশের খবর

আপডেট : ২৫ September ২০১৯

ইবিতে ‘আইন শিক্ষায় সংস্কার ও প্রতিবন্ধকতা’ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার

ইবিতে ‘আইন শিক্ষায় সংস্কার ও প্রতিবন্ধকতা’ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষি্ঠত হয় ছবি : বাংলাদেশর খবর


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘একুশ শতকে আইন শিক্ষায় সংস্কার ও প্রতিবন্ধকতা’ র্শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। এসময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল ও রাজশাহী বিশ্বিবিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান। সেমিনারে প্রধান আলোচক ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বাকুড়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও আইন বিভাগের অধ্যপক ড. জয়ন্ত কুমার সাহা।

সেমিনারে বক্তারা একুশ শতকে সময়ের প্রয়োজনে আইন শিক্ষায় বিভিন্ন সংস্কার ও প্রতিবন্ধকতা আলোচনা করে ‘উত্তরণের উপায়’ আলোকপাত করেন। পরে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. রাশিদ আসকারী বলেন, ‘আইন হচ্ছে সমাজের অন্যতম মূল উপাদান। বিশ্ব প্রতিনিয়ত প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছরে পরিবর্তন হচ্ছে। তাই সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আইনকেও পরিবর্তিত হতে হবে। একুশ শতকের এ সময়ে নানাবিধ সমাধানে সমাধানে আইনের সংস্কার আরো সহজ হওয়া উচিত।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১