বাংলাদেশের খবর

আপডেট : ২৫ September ২০১৯

বিলাসবহুল গাড়ির তথ্য চেয়ে বিআরটিএকে দুদকের চিঠি


গত পাঁচ বছরে নিবন্ধিত বিলাসবহুল গাড়ির তথ্য চেয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ  বুধবার পাঠানো ওই চিঠিতে জরুরি ভিত্তিতে তথ্য দিতে বলা হয়েছে।

চিঠিতে গত পাঁচ বছরে ২৫০০ বা তদূর্ধ্ব অশ্বশক্তি সম্পন্ন ব্যক্তিমালিকানাধীন প্রাইভেটকার বা জিপগাড়ির রেজিস্ট্রেশন হওয়ার তালিকা চাওয়া হয়েছে।

দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, দুদকের চিঠিতে গাড়ির বিবরণ অর্থাৎ ইঞ্জিন নম্বর/চেসিস নম্বর/মডেল, আমদানির সাল, গাড়ির প্রকৃতি, রেজিস্ট্রেশন নম্বর ও তারিখ, গাড়ির মূল্য, ভ্যাটসহ অন্যান্য ট্যাক্স এবং গাড়ির মালিকের নাম ও ঠিকানা চাওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে এসব তথ্য চাওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১