আপডেট : ২৪ September ২০১৯
বাগেরহাটের মোরেলগঞ্জে ছাত্রীকে(৭) ধর্ষনের চেষ্টা মামলায় এমদাদুল মৃধা(৪৫) নামে এক ঈমামকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ এমদাদুল মৃধাকে আটক করে। আটক এমদাদুল মৃধা জিউধরা গ্রামের নূরনগর জামে মসজিদের ঈমাম ও মসজিদ ভিত্তিক পাঠাগারের প্রক্সি শিক্ষক। মঙ্গলবার রাতে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর দাদা রশিদ মৃধা। ওই ছাত্রীর দাদা আব্দুর রশিদ হাওলাদার বলেন, তার নাতনীকে গত দু’মাস ধরে মসজিদে পাঠদান শেষে যৌন নির্যাতন করেছেন ঈমাম এমদাদুল হক। তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। মোরেলগঞ্জ থানার ওসি(তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঈমাম এমদাদুল মৃধাকে মঙ্গলবার দুপুরে আটক করা হয়। নির্যাতিতা মেয়েটিও ঘটনার বর্ণনা দিয়েছে। এ সম্পর্কে ঈমাম এমদাদুল মৃধা বলেন, মসজিদ নিয়ে বিরোধের কারনে তার বিরুদ্ধে এ অভিযোগ সাজানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১