আপডেট : ২৩ September ২০১৯
ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলা ইলিশ সহ-ব্যবস্থাপনা কমিটির সভা আজ সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যার পরিচালনায় সভা প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বেসরকারি এনজিও ইকোফিশ বাংলাদেশ এর সহযোগীতায় ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, জেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা. মো. আইয়ুব আলী, ইকোফিশ প্রকল্পের গবেষণা সহযোগী শেখ মো. সাঈফ উল হক চিশতী, কমলনগর উপজেলা নিবাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, সহকারী কমিশনার ভূমি ফাহমিদা মুস্তফা, চর চরণী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল প্রমুখ। এ সময় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ০৯-৩০ অক্টোবর ২২ দিন লক্ষ্মীপুরের মেঘনা প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ইলিশ ধরা নিষিদ্ধ সময়ে প্রশাসন ও মৎস্য বিভাগকে সহযোগীতা করার আহবান জানানো হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১