আপডেট : ২৩ September ২০১৯
ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম সরদারকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে উপজেলা ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ দেওয়া হয়। রোববার সকালে ইয়াবাসহ নাইমকে আটক করে পুলিশ। নাইম উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া গ্রামের সোহরাব আলী সরদারের ছেলে। সে সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পুলিশ, জানায় গতকাল রোববার আরামবাড়িয়া বাজারে সে ইয়াবা বিক্রি করছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আরামবাড়িয়া বাজার থেকে হাতেনাতে গ্রেফতার করে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী, ঘটনার সত্যতা স্বীকার করেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস বহিষ্কারের সত্যতা স্বীকার করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১