আপডেট : ২৩ September ২০১৯
পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ নদীর ভাঙ্গন কবলিত ঢোশ মোহনা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল তিন ড্রেজার মালিক। এমন অভিযোগ পেয়ে ভ্রামমাণ আদালত ওই তিন ড্রেজার মালিককে এক লাখ টাকা করে তিন লাখ টাকা জরিমানা করেছে। রোববার সন্ধায় পায়রা বন্দর নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অনুপ দাশ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে এটিএন এন্টারপ্রাইজ, এমভি খাঁজা এনায়েতপুরী ও সবুজ ও সুমন ড্রেজারের মালিককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এ সময় বন্ধ করে দেয়া হয় বালু উত্তোলন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অনুপ দাশ জানান, সরকারি বালুমহল না হলেও দীর্ঘদিন ধরে ভাঙ্গন কবলিত ঢোশ এলাকা থেকে বালু উত্তোলন করছে একটি চক্র। এতে বিভিন্ন এলাকায় ভাঙ্গন দেখা দেওয়ায় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১