বাংলাদেশের খবর

আপডেট : ২০ September ২০১৯

চাঁদপুরে বিদ্যুৎপৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বিদ্যুৎপৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু প্রতীকী ছবি


চাঁদপুরের কচুয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে মো. মাকসুদুর রহমান (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মনপুরা-বাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দর্ঘটনা ঘটে।

নিহত ওই ছাত্রের নাম মো. মাকসুদুর রহমান (১৪)। সে মনপুরা গ্রামের মো. রহুল আমিনের ছেলে। সে কোরআনে হাফেজ। 

স্থানীয় লোকজন জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মাঠে ক্রিকেট খেলছিল মাকসুদ। একপর্যায়ে মনপুরা-বাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদে বল পড়ে। ছাদ থেকে বল আনতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা রুহুল আমিন জানান, তার ছেলে শাহরাস্থি উপজেলায় একটি কওমি মাদ্রাসায় লেখাপড়া করত। মাদ্রাসা ছুটি হওয়ায় শুক্রবার সকালে গ্রামের বাড়িতে ক্রিকেট খেলতে এসে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়। নিহত মাকসুদ ছিলেন কোরআনে হাফেজ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১