বাংলাদেশের খবর

আপডেট : ১৯ September ২০১৯

শাহরাস্তিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

শাহরাস্তিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি


চাঁদপুরের শাহরাস্তিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপরে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামের একটি বেড়ী বাঁধের মাছের ঘের থেকেই ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের বয়স আনু: ২৪ বছর হবে বলে জানিয়েছেন শাহরাস্তি থানার এসআই আবদুল আউয়াল

তিনি জানান, অজ্ঞাত যুবকের গায়ে একটি কালো ফুলশার্ট ছিল। পরনো কোন কাপড় ছিলনা। তার গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআলম এলএলবি জানান, যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১