আপডেট : ১৮ September ২০১৯
অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে খালেদকে গ্রেপ্তার করে র্যাব। আজ বুধবার দুপুরের পর গুলশান ২ নম্বরের ৫৯ নম্বর সড়কে খালেদের বাসা এবং ফকিরাপুলের ইয়াং ম্যান্স ক্লাবে একযোগে অভিযান শুরু করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম ও র্যাব-৩ এর একটি দল। এছারা খালেদের মালিকানাধীন রাজধানীর ফকিরাপুলের ইয়াং ম্যান্স ক্লাবে বিপুল পরিমাণ অর্থসহ ১৪২ জনকে আটক করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আটক এসব ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ, তারা সেখানে অবৈধ জুয়া ও মদ পানের আসর জমিয়েছিলেন। সারওয়ার আলম বলেন, র্যাবের কাছে অভিযোগ আছে, এই ক্লাবে গত আট মাস ধরে অবৈধ আসর বসত। অভিযানের সময় তারা দেখতে পান, ক্লাবের নিচ তলায় যন্ত্রের মাধ্যমে জুয়া খেলা (ক্যাসিনো) চলছে। এ ছাড়া জুয়া খেলার ফাঁকে ফাঁকে মদ পান হচ্ছে। তিনি জানান, যারা এই ক্লাবে এসেছে তারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও ব্যবসার সঙ্গে জড়িত। আটক ব্যক্তিদের মদ পানের লাইসেন্স নেই। তিনি জানান, ইয়ায় ম্যান্স ক্লাবেরও মদ বিক্রির লাইসেন্স নেই। র্যাব সূত্র জানায়, দোতলা বিশিষ্ট ওই ক্লাবের নিচ তলায় ছিল ক্যাসিনো। আর পাশের একটি কক্ষে ছিল ম্যানুয়াল পদ্ধতিতে জুয়া খেলার ব্যবস্থা। এই দুই জায়গা থেকেই ওই ১৪২ জনকে আটক করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১