বাংলাদেশের খবর

আপডেট : ১৮ September ২০১৯

ইবি ছাত্রলীগের কমিটি বাতিল চেয়ে গণস্বাক্ষর

ইবি ছাত্রলীগের কমিটি বাতিল চেয়ে গণস্বাক্ষর অভিজান কর্মসূচী ছবি : বাংলাদেশের খবর


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি করেছে ছাত্রলীগ বিদ্রোহী গ্রুপ।

আজ বুধবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে এগারোটায় ক্যাম্পাসের ডায়না চত্বরে এ কর্মসূচি শুরু করে তারা। পরে সন্ধ্যায় আবাসিক হল এলাকায়ও একই কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।

গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন বিদ্রোহী গ্রুপের শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, ফয়সাল সিদ্দিকী আরাফাত, মিজানুর রহমান লালন প্রমুখ।

এর আগে সকাল সোয়া এগারোটায় বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা দলীয় টেন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবনের করিডোরে এসে শেষ হয়। এসময় তারা ‘৪০ লাখের কমিটি, মানিনা মানবোনা’ সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

উল্লেখ্য, সম্প্রতি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ‘টাকার বিনিময়ে নেতা হওয়ার’ কথপোকথনসহ একটি অডিও ফাঁস হয়। এতে বিক্ষুব্ধ হয়ে তার বহিষ্কার দাবি করে গত চারদিন ধরে টানা কর্মসূচি দিয়ে আসছে পদবঞ্চিত নেতাকর্মীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১