বাংলাদেশের খবর

আপডেট : ১৮ September ২০১৯

দেয়ালের রঙ দিয়ে তৈরি হচ্ছে মুরগির গ্রিল

কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জে দি গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে দেয়ালের রঙ দিয়ে তৈরি হচ্ছে মুরগির গ্রিল ছবি : বাংলাদেশের খবর


কুমিল্লায় দেয়ালে ব্যবহৃত রঙ দিয়ে তৈরি হচ্ছে মুরগির গ্রিল।

আজ বুধবার কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জে দি গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে এই ঘটনার দায়ে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম এই জরিমানা করেন।

এ সময় রং এর কৌটা ও রং মিশ্রিত ২০টি মুরগী ধ্বংস করা হয়। এছাড়াও এদিন ওই বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ইন্টারন্যাশনাল ড্রাগ হাউজকে পাঁচ হাজার টাকা, ইকোনোমিক মেডিকেল স্টোরকে দুই হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় জনতা স্টোরকে চার হাজার টাকা এবং একই অভিযোগে লিটন পাল স্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: শাহাদাৎ হোসেন ও এসআই কামাল অভিযানে সহযোগিতা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১