আপডেট : ১৮ September ২০১৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাতটি বিভাগের শিক্ষকদের নিয়ে ‘ফলাফল ভিত্তিক শিক্ষাক্রম উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের এবং বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস'র ওইএফসিডি বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যথাসময়ে আমরা যে কোন অনুষ্ঠান শুরু করতে পারছি। এভাবেই আমরা বিশ্ববিদ্যালয়ের গুণগত পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এ সাফল্য আমাদের ধরে রাখতে হবে। তিনি আরো বলেন, নিজের কাজটাই শেষ নয়, বিশ্ববিদ্যালয়ের জন্য এবং সমাজের জন্য কাজ থেকে যায়। আপনারা সচেতন থাকবেন এবং নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করবেন। এ কর্মশালায় অর্থনীতি, লোক প্রশাসন, গণিত, নৃবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান ও রসায়ন বিভাগের অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপকগণ অংশগ্রহণ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১