বাংলাদেশের খবর

আপডেট : ১৭ September ২০১৯

বাগেরহাটে সাত বছরের শিশু খুন, সৎ মা গ্রেপ্তার


বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের ২দিন পর সিয়াম নামে সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে মোরেলগঞ্জ থানা পুলিশ। নিহত শিশু সিয়াম মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বদনিভাঙ্গা গ্রামের মিরাজ মোল্লার ১ম সংসারের ছেলে এবং স্থানীয় বিএস রহমাতিয়া দাখিল মাদরাসার শিশু শ্রেণীর ছাত্র ছিল। গত রবিবার দুপুর থেকেই সে নিখোঁজ ছিল। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তার সৎমা ফেরদৌসী বেগমকে (২২) আটক করা হয়েছে।

সিয়ামের তিন বছর বয়সের তার মায়ের সাথে মিরাজের বিবাহ বিচ্ছেদ হলে মিরাজ ফেরদাউসিকে বিয়ে করেন। সিয়াম সৎ মায়ের কাছে বড় হতে থাকে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, গত রোববার সিয়াম নিখোঁজ হয়। পরিবার তাকে খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে পুলিশের সন্দেহ হলে শিশু সিয়ামের সৎ মা ফেরদৌসী বেগমকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে সিয়ামকে হত্যার কথা স্বীকার করে। সিয়ামকে হত্যা করে বাথরুমের পাশে লাশ পুঁতে রেখেছিল তার সৎ মা। তার দেয়া তথ্য অনুয়ায়ী বাথরুমের পাশের গর্ত থেকে সিয়ামের লাশ উদ্ধার করা হয়। সিয়ামের খুনি সৎ মা ফেরদৌসি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ ও লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১