বাংলাদেশের খবর

আপডেট : ১৫ September ২০১৯

র‌্যাবের অভিযান

রাণীনগরে মাদকসহ দুই মাদক কারবারি আটক

নওগাঁর রাণীনগরে অভিযানে বাবু ও মানিক শেখ ছবি : বাংলাদেশের খবর


নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ২৫ শ ৬০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আজ রবিবার উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আব্দুল জলিলের ছেলে সোহাগ বাবু (৩১) ও একই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মানিক শেখ (২৩) ।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মো: রাজিবুল আহসান জানান, মাদক বিরোধী র‌্যাবের ধারাবাহিক অভিযানের সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তার নেতৃত্বে রবিবার রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৫ শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক কারবারিতে ব্যবহৃত দুটি মোবাইল, চারটি সিম কার্ডসহ সোহাগ বাবু ও মানিক শেখকে হাতেনাতে আটক করা হয়।

কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল। এ ঘটনায় রাণীনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১