বাংলাদেশের খবর

আপডেট : ১৫ September ২০১৯

লালমনিরহাটে বজ্রপাতে পাঁচ শ্রমিক আহত


বজ্রপাতে লালমনিরহাটে পাঁচ শ্রমিক আহত হয়েছেন। আজ রোববার দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বিমানবন্দর এলাকার মিলিটারি ফার্মে এ ঘটনা ঘটে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন-লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের খামারপাড়া গ্রামের মফিজুল ইসলাম (৪০), একই গ্রামের শফিকুল ইসলাম শফিক (৪৫), দিলদার আলী (৫০), আছির উদ্দিনের ছেলে আমিনুর রহমান (৩৮) ও পৌরসভার কলেজপাড়া এলাকার নুরনবী (৪২)।

আহত সবাই লালমনিরহাটের বিমানবন্দর এলাকার সেনাবাহিনী পরিচালিত মিলিটারি ফার্মের শ্রমিক।

মিলিটারি ফার্মের কৃষি সুপারভাইজার মঞ্জুর আলী জানান, পাঁচ শ্রমিক ফার্মে কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘলা হলে তারা সবাই পাশের একটি বেড়াহীন টিনশেড ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে তারা ৫ জনই আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে সবাই আশঙ্কামুক্ত ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১