বাংলাদেশের খবর

আপডেট : ১৫ September ২০১৯

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


নেত্রকোণার কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে হাবিবা নামে (৭) এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চারিকুমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হাবিবা ওই গ্রামের আব্দুল করিমের মেয়ে। সে উপজেলার নাগনী চারিকুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

নিহতের চাচা আবুল মিয়ার সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়, আজ রোববার দুপুরে ওই বিদ্যালয় থেকে বাড়ীতে আসে।পরে সবার অজান্তে খেলার ছলে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় হাবিবা। কিছু সময় পর পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজ করতে থাকে। পরে ডোবার পানিতে ভাসতে দেখা যায় হাবিবাকে। এ সময় আশপাশের লোকজন তাকে পানি থেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১