বাংলাদেশের খবর

আপডেট : ১৪ September ২০১৯

আলীকদমে নৌকাডুবিতে নিখোঁজ নারীর লাশ উদ্ধার


বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদীতে নৌকাডুবির ঘটনায় এক নিখোঁজ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে এক নারী।

আজ শনিবার সকাল সাড়ে ৭ টা সময় আলীকদম চৈক্ষ্যং ইউনিয়নের  ৬ নং ওয়ার্ডের চৈক্ষ্যংয়ের কুম এলাকায় নদীর পাড়ে স্থানীয়রা এক নারীর লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।

উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ মুন্নি আক্তারের (২০) বলে শনাক্ত করেছেন তার স্বামী আব্দুল কুদ্দুস।

আলীকদম থানার অফিসার ইনচাজ কাজী রকিব উদ্দিন জানান, উদ্ধার লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশটি তার পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ) হ্লারীর চর এলাকায় দক্ষিণ নয়াপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদের খামারের কাজ করে সন্ধ্যা ৬ টার সময় ৫ জন নারী শ্রমিকসহ ৮ জন  শ্রমিক ছোট নৌকায় করে মাতামুহুরী নদী পারাপারের সময় বুঝিরখালের মুখে(মোহনায়) ঘূর্ণিপাকে ডুবে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ও ঘটনাস্থলে পাশে থাকা ইঞ্জিন চালিত নৌকা  গিয়ে নৌকার মাঝিসহ ৬ জনকে উদ্ধার করেন কিন্তু দুই নারী শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলে পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করা যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১