আপডেট : ১৩ September ২০১৯
নেত্রকোনা কলমাকান্দায় ইউএনও হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল হাদিছা আক্তার (১৩) নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। সে উপজেলার বিশরপাশা হরিশচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এ বিয়ে বন্ধ করে মেয়ের অভিভাবক মামা শফিকুল ইসলামকে দশ হাজার টাকা জরিমানা করেন। আজ শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের নাগনি চারিকুমপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ইউএনও মো. জাকির হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মিম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার সদর ইউনিয়নের নাগনি চারিকুমপাড়া গ্রামে ওই ছাত্রীর মামা শফিকুল ইসলামের বাড়িতে যান। সেখানে চলছিল মো. ফরিদ মিয়া'র মেয়ে বিশরপাশা হরিশচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী হাদিছা আক্তারের বিয়ের আয়োজন। বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের অভিভাবককে 'বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭' এর অধীন মোবাইল কোর্ট পরিচালনা করে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১