বাংলাদেশের খবর

আপডেট : ১২ September ২০১৯

পদ্মা সেতুর কাজ ৮৩ শতাংশ শেষ, নির্ধারিত হয়নি টোল : কাদের


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর ৮৩ শতাংশ কাজ সম্পন্ন হলেও টোল আদায়ের পরিমাণ এখনো নির্ধারিত হয়নি।

রাজধানীর সেতু ভবনে আজ বৃহস্পতিবার সকালে এ কথা জানান তিনি।

পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের জন্য কোরিয়ার এক্সপ্রেস ওয়ে সার্ভিসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সেতু কর্তৃপক্ষ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি শেষে ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগ আন্দোলনের ভয় পায় না। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জবাব দেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১