বাংলাদেশের খবর

আপডেট : ১১ September ২০১৯

দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২


বগুড়ার শাজাহানপুর উপজেলার সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষকসহ ২ জন নিহত হয়েছে। এতে হয়েছে ৪ জন।

মঙ্গলবার রাতে বগুড়া-নাটোর সড়কের গোহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- নন্দীগ্রাম কালিশ পুনাইল ফাজিল মাদ্রাসর শিক্ষক তাফাজ্জল বারী বুলবুল(৪২) ও নুরুল ইসলাম(৪৫)।

হাইওয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার নন্দীগ্রামগামী একটি অটোরিক্সা গোহাইল বাসস্ট্যান্ড এলাকায় থেমে ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই অটোরিক্সা যাত্রী মারা যান।

পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ট্রাক চালক ও তার সহকারি ঘটনার পরপরেই পালিয়ে যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১