আপডেট : ০৯ September ২০১৯
কক্সবাজারে নবনিযুক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোঃ মাহবুব আলম তালুকদার টেকনাফের ২৬নং শালবাগান ক্যাম্প এবং এনজিও সংস্থার কার্য্যক্রম পরিদর্শন করেছেন। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) এবং কক্সবাজারে নবনিযুক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোঃ মাহবুব আলম তালুকদার টেকনাফের ২৬নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এসময় ক্যাম্প ইনচার্জ আব্দুল হান্নান, এনজিও সংস্থা অক্সফার্মের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময় তিনি ক্যাম্প ইনচার্জের কার্যালয়, বিভিন্ন এনজিও সংস্থার কার্য্যক্রম পরিদর্শন করেন এবং ক্যাম্প সংশ্লিষ্ট সার্বিক পরিবেশ-পরিস্থিতির খবরা-খবর নেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১