বাংলাদেশের খবর

আপডেট : ০৭ September ২০১৯

টঙ্গীবাড়িতে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র মিনহাজ হোসেন রাব্বির মরদেহ ছবি : বাংলাদেশের খবর


মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে নিখোঁজের একদিন পর নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র মিনহাজ হোসেন রাব্বির(১৬) মরদেহ উদ্ধার করেছে ঢাকার ফায়ার সার্ভিসের ডুবুরীদল।

আজ শনিবার(৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার আউটশাহী ইউনিয়নের তস্তিপুর গ্রামের তালতলা বালিগাঁও খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাব্বি ঢাকার ৪৪/২ পাঁচভাই ঘাটলেন ধোলাইখাল এলাকার মোঃ বিল্লাল হোসেনের ছেলে। সে ঢাকা সুত্রাপুর মুসলিম হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

ঢাকার সদরঘাট স্টেশন ফায়ার সার্ভিসের ডুবুরী ইমরান মৃধা জানান, ঢাকার ধোলাইখাল থেকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে নানা বাড়ি আঃ খালেকের বাড়িতে বেড়াতে আসে আব্দুর রাব্বির পরিবার। গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে বাবা, মা ও খালার সাথে গোসল করতে যায়। তবে কেউ সাঁতার জানতেন না। খালে গোসলে নেমে কিছুদূর সামনে গিয়ে সাঁতার না জানার কারনে ডুবে যায় মিনহাজ হোসেন রাব্বি। বাবা, মা ও খালা সাঁতার না জানায় বাঁচাতে পারেনি রাব্বিকে।

ডুবুরী দলের লীডার মোঃ এবাদুল্লাহ্ জানান, ঢাকা থেকে শুক্রবার রাত ৮টা থেকে ১০ টা পর্যন্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এরপর আজ সকাল থেকে উদ্ধারকাজ চালনাকালে দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

রাব্বির নানা আঃ খালেক জানান, দুইদিন আগে বেড়াতে আসে। এরপর খালে পরিবারের সাথে গোসল করতে গিয়ে সাতার না জানার কারনে ডুবে যায়। বাবা, মা ও খালার চোখের সামনেই ডুবে যায় রাব্বি। সাঁতার না জানার কারনে বাঁচাতে পারেনি বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১