আপডেট : ০৭ September ২০১৯
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে দুই জেলের শিশু কন্যা এক সঙ্গে পানিতে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দুপুর সাড়ে ৩টার সময় আশিকাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব হোসেনপুর গ্রামের হোসেনপুর নমপাড়ার মা কালি মন্দির ও লোকনাথ আশ্রম সংলগ্ন যুবরাজ সরকার বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা ওই বাড়ীর শ্রী কৃষ্ণের ছোট মেয়ে নন্দনী সরকার (৫) ও শ্রী সঞ্জয় সরকারের বড় মেয়ে অহনা সরকার(৫)। পরিবার সূত্রে জানা যায়, বাড়ীতে রাধা কৃষ্ণের রাধা অষ্টমী অনুষ্ঠানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ শেষে তারা খাবার খেয়ে পানিতে প্লেট ধুতে ঘরের পাশে পুকুরের ঘাটে যায়। এ সময় পা পিছলে পড়ে যায়।পরে তাদের দেহ পুকুরে ভেসে উঠলে শিশু দুইটিকে উদ্ধার করা হয়। নিহত নন্দনী সরকার ও অহনা সরকার নমপাড়ার মা কালি মন্দিরের শিশু শ্রেণির ছাত্রী ছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১