বাংলাদেশের খবর

আপডেট : ০৫ September ২০১৯

দৌলতদিয়া যৌনপল্লী থেকে কিশোরী উদ্ধার


গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে দুই মাস অন্ধকার জীবন কাটানোর পর বুধবার সন্ধ্যায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার এক দরিদ্র পরিবারের মেয়ে।

পুলিশ জানায়, দুই মাস আগে ভালো কাজের প্রলোভন দেখিয়ে অজ্ঞাত এক ব্যক্তি ওই কিশোরীকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে এনে বিক্রি করে দেয়। এরপর থেকে ওই কিশোরীকে আটকে রেখে শারীরিক নির্যাতন ও ভায়ভীতি দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। ওই কিশোরীর পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে বুধবার কাশিয়ানী থানায় মামলা দায়ের করেন।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার এসআই ফিরোজ আহমেদ জানান, এ ঘটনায় উদ্ধার হওয়া কিশোরীর মা বাদি হয়ে মামলা দায়ের করলে বুধবার সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সহায়তায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

তিনি জানান, কিশোরী ও তার পরিবারের সাথে কথা বলে এ ঘটনায় জড়িতদের চি‎হ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১