বাংলাদেশের খবর

আপডেট : ০৫ September ২০১৯

কালিয়াকৈরে হাইওয়ে পুলিশের ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত


হাইওয়ে পুলিশের সেবা জনগণের দ্বারপ্রান্তে  পৌঁছে দিতে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রাএলাকায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সালনা হাইওয়ে পুলিশের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর রিজনের হাইওয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুজিবুর রহমান।

আরো বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবীর খান, কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম,বিশিষ্ট ব্যবসায়ী মো. জলিলউদ্দিন, প্রমুখ।এতে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক,  রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এসময় বক্তারা বলেন, সড়কের নিয়ম নীতি বজায় রেখে গাড়ী চালাতে হবে। যত্রতত্র গাড়ী পার্কিং ও ফিটনেসবিহীন গাড়ী চলাচল বন্ধ করতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১