বাংলাদেশের খবর

আপডেট : ০৫ September ২০১৯

১০ কেজি স্বর্ণসহ ইউএস বাংলার নারী বিমানবালা আটক


ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি স্বর্ণসহ এক নারী বিমানবালাকে আটক করছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটেলিয়নের সদস্যরা।  তার কাছে ১০ কেজি ওজনের ৮২টি স্বর্ণের বার পাওয়া যায়।

আটক বিমানবালার নাম রোকেয়া শেখ মৌসুমী (২৪)। তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে বিমানবালা হিসেবে কাজ করেন।

বিমানবন্দর আর্মড ব্যাটেলিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জানান, ওই বিমানবালা বেলা সাড়ে ১১টার দিকে মাস্কট থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট যোগে ঢাকায় পৌঁছান। তিনি স্বর্ণ চোরাচালান করছেন এমন গোপন সংবাদ পেয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা তাকে ১০ কেজি স্বর্ণসহ আটক করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১