বাংলাদেশের খবর

আপডেট : ০৫ September ২০১৯

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ নিহত ১


গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিন জন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজড়া গ্রামের ফুল মিয়ার ছেলে।  তিনি মাইক্রোবাসটির চালক ছিলেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, এস এ ট্রাভেলস এর একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে মোংলা যাচ্ছিল। এসময় বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের দাসের হাটে পৌছালে বিপরীত দিক থেকে আসা ফুরিদপুরগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটে।

এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক জামাল হোসেন নিহত হন। এসময় মাইক্রোবাসে থাকা আরো তিন জন যাত্রী আহত হন। পরে খবর পেয়ে মুকসুদপুর এবং ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

মারাত্মক আহত তিন জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নিহত জামাল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১