আপডেট : ০৩ September ২০১৯
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে প্রত্যাবর্তনে মিয়ানমারকেই কাজ করতে হবে। আজ মঙ্গলবার সিলেট নগরীর ঐতিহাসিক ক্বীন সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা ইস্যু সমাধানে মিয়ানমারকেই মূল ভূমিকা রাখতে হবে। সংকট নিরসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, ক্বীন সেতুর সঙ্গে আলী আমজদের ঘড়ি সৌন্দর্য বাড়িয়েছে। ক্বীন সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া ও এর সৌন্দর্য্য বাড়ানোর পদক্ষেপের জন্য সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর প্রশংসা করেন আর্ল রবার্ট মিলার। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রকৌশলী শামছুল হক পাঠোয়ারী সহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় রাষ্ট্রদূত ক্বীন সেতুর উত্তর পাড়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সেতুর দক্ষিণ পাড় পর্যন্ত ঘুরে দেখেন। পরে আমেরিকার রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আলী আমজদের ঘড়ি দেখে মুগ্ধ হন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১