আপডেট : ০৩ September ২০১৯
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় যুবকের মৃত্যুর গুজবে বাসটি জব্দ করে ব্যাপক ভাঙচুর করে ও আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত আশরাফুল ইসলাম পলাশ (৩৪) চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ি এলাকার মুকুল মন্ডলের ছেলে।প্রত্যক্ষদর্শীর বরাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, সকালে বাড়ি থেকে মটর সাইকেলযোগে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয় পলাশ। পথে শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় পলাশকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে দুর্ঘটনার পর পরই আহত পলাশের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং এক পর্যায়ে বাসটিতে আগুন দেয়। এছাড়া, সড়কে ব্যারিকেড দিয়ে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়ক অবরোধ করে সব ধরনের যান চলাচলও বন্ধ করে দেয় তারা। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১