বাংলাদেশের খবর

আপডেট : ০২ September ২০১৯

দৌলতদিয়ায় জুয়ার আসর থেকে ৭জন গ্রেপ্তার

দৌলতদিয়ায় জুয়ার আসর থেকে গ্রেপ্তারকৃত ৭জন ছবি : বাংলাদেশের খবর


গোয়ালন্দ উপজেলার জুয়ার আসর থেকে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার ভোরে অভিযান চালিয়ে দৌলতদিয়া রেলস্টেশন এলাকার একটি আবাসিক বোডিংয়ে একটি জুয়ার আসর থেকে তাদের  গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার চিতলা গ্রামের মোহন মিয়ার ছেলে মজনু মিয়া (৩৬), রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়নপুর গ্রামের বরুন কুন্ডুর ছেলে দিপু কুমার কুন্ডু (২৬), গোয়ালন্দ উপজেলা দক্ষিণ দৌলতদিয়া গ্রামের মমিন শেখের ছেলে আ. কাদের শেখ (৪৬), বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার দাপের হাট গ্রামের লাভিস মন্ডলের ছেলে সাগর মন্ডল (২৮), ফরিদপুর জেলার সালথা উপজেলার খাইদদিয়া গ্রামের আ. মালেক ফকিরের ছেলে কামাল ফকির (৩২), নগরকান্দা উপজেলার তালমা কৃষ্ণপুর গ্রামের সন্নাসী বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস (২২) ও ঢাকা জেলার কোতয়ালী থানার ৪নং সীমসন রোডের বাসিন্দা হাজী আ. হাকিম আলী শেখের ছেলে উজির আলী শেখ (৫১)।

গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া রেলস্টেশন এলাকার ভাই ভাই রাজশাহী পাবনা আবাসিক বোডিংয়ে জুয়ার আসরে অভিযান চালায় থানা পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ ৬ জুয়ারু ও আবাসিক বোডিংয়ের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১