আপডেট : ০২ September ২০১৯
পাইকগাছা উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যুবলীগনেতা প্রসেন ঢালীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। আজ সোমবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের এক বিশেষ জরুরী সভায় সংগঠণ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্রসেনের বিরুদ্ধে সাংগঠনিক এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় একই সাথে তাকে সংগঠণের সকল কার্যক্রম থেকে বিরত থাকার কথা বলা হয়। উল্লেখ্য, সম্প্রতি যুবলীগনেতা প্রসেন মাদক সেবন করছে এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি দলীয় নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে উপজেলা যুবলীগ তাৎক্ষণিক জরুরী সভা করে প্রসেনের বিরুদ্ধে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেয় বলে উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত জানিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১