আপডেট : ০২ September ২০১৯
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় গোলচত্বর এলাকা থেকে ১৮ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। আজ সোমবার ভোর সকাল সাড়ে ৫ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ঘাটাইল উপজেলার ধলাপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে ট্রাক ড্রাইভার মো. শফিকুল ইসলাম রফিক (৩৮) এবং নাটোর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে বাসের হেলপার মো. এরশাদ আলী (৩৫)। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, উত্তর বঙ্গ হতে আসা একটি যাত্রীবাহী বাস সেতু পূর্ব গোলচত্বর এলাকায় পৌঁছালে অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিলসহ ওই ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১